উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ দিলালপুর পুকুরে একটি অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ জলে ভাস্তে দেখে স্থানীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।খবরটি জানাজানি হতেই সকাল থেকেই গ্রামের মানুষরা সেই মৃতদেহ দেখতে ভিড় জমায়। কিভাবে সে মারা গেছে এবং কিভাবে তার দেহ জলে এলো প্রত্যেকেরই কাছে তা অজানা। মাথা ও শরীরের বিভিন্ন অংশের আঘাতের কিছু চিনহ রয়েছে।তার বয়স আনুমানিক ৫০।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কালিয়াগঞ্জ থানায় নিয়ে আসে। পড়ে ময়না তদন্ত জন্য মৃতদেহটি রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়।
উত্তরদিনাজপুর